২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই’র পুরস্কারজয়

চাকা ওয়াশিং পাউডারের ‘স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই’ বিজ্ঞাপনের জন্য মিডিয়া ক্যাটাগরিতে গ্রাঁ প্রি জিতে নিয়েছে মিডিয়াকম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

চলচ্চিত্র অভিনেত্রী বর্ষার চলচ্চিত্র হিসেবে ক্যাম্পেইনটিকে উপস্থাপনের অভিনব উপস্থাপনার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম জানিয়েছে।

বাংলাদেশের ক্রিয়েটিভ কমিউনিকেশনের বিভিন্ন ক্ষেত্রে সেরা কাজগুলোকে স্বীকৃতি, সম্মাননা ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ব্র্যান্ড ফোরাম প্রতিবছরই এই পুরস্কার দিয়ে থাকে, যাকে বলা হয় ‘কমওয়ার্ড’। 

কমওয়ার্ড-এ মিডিয়া ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে মিডিয়াকম লিমিটেডের তৈরি বিজ্ঞাপন ‘স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই’।

এ বছর কমওয়ার্ড-এ প্রথমবারের মতো মিডিয়া ক্যাটাগরি যুক্ত হয়েছে।