পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে
জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
সপ্তাহের প্রথম দিন রোববারও সূচক কমেছিল দুই পুঁজিবাজারে, সেদিনও হরতাল ছিল। ওই হরতালের মধ্যেই জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড হয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে, যিনি বড় ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৬৮১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪৭ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫০৫ পয়েন্ট।
এ বাজারে লেনদেন কমেছে প্রায় ১৯ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫৫ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩১টির দাম বেড়েছে; কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি টাকা।
আর সিএসইতে সূচক বেড়েছিল ২৩ পয়েন্ট ও দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা।
