২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭৩৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১৫২ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫৪৯ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ২০ কেটি টাকা; হাতবদল হয়েছে ৭৪ কোটি টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৭১টির দাম বেড়েছে; কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি টাকা।

আর সিএসইতে সূচক বেড়েছিল ২৩ পয়েন্ট ও দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা।