পুঁজিবাজার: সূচকের সঙ্গে বাড়েনি লেনদেন
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেশি।
সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৯৭৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৯৬০ পয়েন্ট।
এ বাজারে লেনদেন কমেছে প্রায় ৬ কোটি টাকা; হাতবদল হয়েছে ৬১ কোটি টাকার শেয়ার।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে; কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম।
