২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একহাজার শিক্ষার্থীকে রিসাইকেল্ড ব্যাগ দিল বাংলালিংক

বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক সম্প্রতি দেশের তিনটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে একহাজার রিসাইকেল্ড স্কুল ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ ক্রিকেট দলের অল রাউন্ডার সাকিব-আল-হাসান এই স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এছাড়াও এই বিতরণ অনুষ্ঠানে বাংলালিংকের মার্কেটিং বিভাগের হেড অফ পি আর অ্যান্ড কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী,  পি আর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এবং খুলনা অঞ্চলের ম্যাস মার্কেট সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিজিওনাল কর্মাশিয়াল হেড বাবুল হক, স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যেসব স্কুলে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয় সেগুলো হলো- বাগেরহাটের পূর্ব বাসাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোরের শিশু স্বর্গ প্রাথমিক বিদ্যালয় এবং খুলনার বাটিয়াঘাটার সচিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে এ ধরনের ব্যাগ বিতরণ কর্মসূচি এই প্রথম যা গতবছর শুরু হয়। শুধু সুবিধাবঞ্চিতদের ব্যাগ দেয়া নয় এই কর্মসূচি গুরুত্ব দিয়েছে প্লাস্টিকের উপাদানের যথাযথ ব্যবহারে যেগুলো বিলবোর্ডে ব্যবহৃত হয়েছিল। বাংলালিংক সেগুলো পুনরায় ব্যাগ তৈরিতে ব্যবহার করেছে যা হয়তো ময়লা হিসেবে পুঁড়িয়ে ফেলা হত।