২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজনেস ক্লাসে রিজেন্ট এয়ারওয়েজের বিশেষ অফার

ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে ‘বিজনেস ক্লাসের’ যাত্রীদের জন্য বিশেষ অফার দিয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমববার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিজনেস ক্লাসে’ ভ্রমণকারীদের জন্য  বিনামূল্যে ৪ তারকা হোটেলে থাকা, সম্পূর্ণ মেডিকেল চেকআপসহ নানা সুবিধা দেয়া হবে।

এতে বলা হয়, কমপক্ষে দুজন যাত্রী একসঙ্গে বিজনেস ক্লাসে ব্যাংকক ভ্রমণ করলে ৪ দিন ব্যাংককে কিংবা ২দিন ব্যাংকক ও ২ দিন পাতায়ায় হোটেলে থাকা, বিমানবন্দর থেকে হোটেল আনা-নেয়া, মোবাইল সিম কার্ড, চিকিৎসা সেবা ও শপিং ডিসকাউন্ট সুবিধা পাবেন।

এছাড়া হোটেলে থাকার সুবিধা দুদিন কমিয়ে বিনামূল্যে সম্পূর্ণ মেডিকেল চেকআপ সুবিধাও নেয়া যাবে ব্যাংককের কিং চুরালংকান মেমোরিয়াল হাসপাতালে।

এ বছরের ১৫ অক্টোবর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অফারের সুবিধা পাবেন বিজনেস ক্লাসের যাত্রীরা।