২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক যাওয়ার টিকেট পেল সিম্ফনির ক্রেতারা

প্রথম দফায় পুরস্কার জয়ী চারজন ক্রেতার হাতে ঢাকা-ব্যাংকক-ঢাকা আকাশ ভ্রমণের টিকেট তুলে দিয়েছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি সিম্ফনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 10:51 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সিম্ফনি মোবাইল সেটের আমদানিকারক প্রতিষ্ঠান এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং এমডি জাকারিয়া শহিদ এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে বিমানের এই টিকেট তুলে দেন।

বিজয়ী ক্রেতারা হলেন- গাজীপুর থেকে সোহেল রানা, ঢাকা থেকে হযরত আলী, সাবিনা ইয়াসমিন, এবং যশোর থেকে মোসলেহ উদ্দিন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে সিম্ফনির ব্যাংকক অফার ‘সিম্ফনি প্রতিদিন, ব্যাংকক জিতে নিন’ শুরু হয়, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।  

নতুন হ্যান্ডসেট কিনে প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত একজন ক্রেতা ঢাকা–ব্যাংকক–ঢাকা বিমান ভ্রমণের টিকেট পাচ্ছেন।  

অফার চলাকালীন সময়ে সিম্ফনির যেকোন হ্যান্ডসেট কিনে SYMP লিখে স্পেস দিয়ে নতুন হ্যান্ডসেটটির প্রথম IMEI নম্বর পাঠাতে হবে ৩৬৯০ নাম্বারে।