২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই বেড়েছে সূচক

আগের সপ্তাহের চাঙাভাব ধরে রেখে এই সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক। এ নিয়ে টানা নয় দিন সূচক ঊর্ধ্বমুখী ডিএসইতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে রোববার ডিএসইএক্স পৌঁছেছে ৫ হাজার ৭২ পয়েন্টে। সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জনুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

তবে ডিএসইতে এদিন লেনদেন কমেছে; হাতবদল হয়েছে ১ হাজার ১০১ কোটি টাকার শেয়ার, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৫২৬ পয়েন্ট।

তবে এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ১ কোটি টাকা; হাতবদল হয়েছে ৭১ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৬৮টির দাম বেড়েছে; কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে ১৬১ পয়েন্ট যোগ হয়েছে। প্রতিদিন গড়ে হাতবদল হয়েছে ১ হাজার ৫ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকে যোগ হয়েছিল ১৯০ পয়েন্ট। প্রতিদিন গড়ে ৯২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকগুলোর সুদের হার কমে যাওয়ায় মানুষ বেশি লাভের আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করছ।