২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে এয়ারটেল এক্সপিরিয়েন্স সেন্টার

ঢাকার পল্টন এলাকায় সম্প্রতি নতুন এয়ারটেল ‘এক্সপিরিয়েন্স সেন্টার’ চালু করেছে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 11:30 PM

Updated : 25 Apr 2022, 04:42 PM

বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টারটি উদ্বোধনের কথা জানিয়ে বলা হয়, সারা দেশে এনিয়ে মোট আটটি এয়ারটেল এক্সপিরিয়েন্স সেন্টার চালু হলো।

পল্টনের সেন্টারের মাধ্যমে ঢাকার পল্টন, মতিঝিল, সবুজবাগ, রমনা, শাহবাগ এলাকার এয়ারটেল গ্রাহকরা উপকৃত হবেন।

সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিওও রাজনীশ কওল, সিসিএও আশরাফুল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।