২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-ব্যাংকক রুট: ফ্লাইট সংখ্যা বাড়াল রিজেন্ট

চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের ব্যাংককে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে এই নতুন শিডিউল চালু হবে।

এর আগে একই রুটে সপ্তাহে দুইদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করত রিজেন্ট।

যাত্রীদের ‘চাহিদা বিবেচনা’ করে রোববার ও বৃহস্পতিবারের পাশাপাশি মঙ্গলবারও ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এবছরের ২৭ এপ্রিল থেকে চট্টগ্রাম -ব্যাংকক-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ১৫ সেপ্টেম্বর থেকে বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে।

এই রুটে প্রতিদিন দু’টি বোয়িং ৭৩৭ ফ্লাইট পরিচালনা করা হবে বলে রিজেন্ট জানিয়েছে ।