২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙাভাবে সপ্তাহ শেষ

সপ্তাহের শেষে দুই পুঁজিবাজারই সূচক এবং দৈনিক গড় লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৩৩ কোটি টাকা বেড়েছে।

এ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছে ৩৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছিল ৬৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দৈনিক গড় লেনদেন ৪ কোটি টাকা বেড়েছে।

এ সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্সে যোগ হয়েছে ৩৩ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্সে যোগ হয়েছিল ৬৭ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪০ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বুধবারের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে হাতবদল হয় প্রায় ৬৮৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ৪৯ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭৬২ পয়েন্ট।

তবে চট্টগ্রামে লেনদেন কমেছে প্রায় ১৮ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৪০টি কোম্পানির শেয়ারের দাম।