সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারে হাতবদল হয়েছে ৫২২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৯ কোটি টাকা বেশি।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭২১ পয়েন্ট।
সূচক বাড়লেও চট্টগ্রামে লেনদেন কমেছে ৪ কোটি টাকা; হাতবদল হয়েছে ৩৮ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৫১টির দাম বেড়েছে। কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছিল ৬৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসই সার্বিক সূচক ১ পয়েন্ট এবং সোমবার ৩২ পয়েন্ট কমে যায়। আর সিএসইর সার্বিক সূচক রোববার ১৬ পয়েন্ট বাড়লেও পরদিন ৬২ পয়েন্ট পড়ে যায়।
