২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে দুই পুঁজিবাজারে

আগের সপ্তাহে চাঙাভাব থাকলেও সপ্তাহের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 05:27 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারে হাতবদল হয়েছে ৫০৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১৬ কোটি টাকা কম।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬২ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭৫ পয়েন্ট হয়েছে।

সূচক কমলেও চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ১ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৭১টির দাম বেড়েছে। কমেছে ২০২টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছিল ৬৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকার শেয়ার।