২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ-বাংলা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ হাজার ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 05:59 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ২০১৪ সালে উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “ডাচ-বাংলা ব্যাংকের এ বৃত্তি প্রকল্প দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কল্যাণে আর্থিক খাতের এক অনন্য দৃষ্টান্ত।”

দেশের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও সমাজের কল্যাণে এ ধরণের কর্মসূচিতে অংশ নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির শতকরা ৯০ ভাগ দেয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীদের। এর মধ্যে শতকরা ৫০ ভাগ দেয়া হয় ছাত্রীদের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম তাবরেজ।