চাঙাভাবে সপ্তাহ পার করল পুঁজিবাজার
আগের দিনের মতো সপ্তাহের শেষ দিনেও দেশের দুই পুঁজিবাজারে ছিল চাঙাভাব, লেনদেন বেড়েছে দুই বাজারেই।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছে ৬৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৪০ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪২ পয়েন্ট হয়।
এ বাজারে হাতবদল হয় ৬০২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ৫১ কোটি টাকা বেশি।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৭২৫ পয়েন্ট।
সূচক সামান্য কমলেও চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ২ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪৪ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৮৫টির দাম বেড়েছে। কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম।
আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩১ পয়েন্ট বাড়ে, দৈনিক গড়ে ৬৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
