কোকা-কোলার জনসংযোগের দায়িত্বে মাস্টহেড
বহুজাতিক কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশের জনসংযোগ কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে মাস্টহেড পিআর।
মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশের প্রধান কার্যালয়ে মাস্টহেড পিআর ও কোকা-কোলা বাংলাদেশের মধ্যে জনসংযোগ (পিআর) সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী কোকা-কোলা বাংলাদেশকে সব ধরনের জনসংযোগ (পিআর) সেবা প্রদান করবে মাস্টহেড পিআর ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাদাব খান, মাস্টহেড পিআরের ডিরেক্টর জিয়াউদ্দিন আদিলসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
