২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2014, 04:12 PM

Updated : 25 Apr 2022, 04:35 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৭ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ৬৩২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১১ কোটি টাকা কম।

ডিএসইতে কমলেও সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিন শেষে সিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৪ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের প্রায় সমান।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে। দাম কমেছে ১৬২টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ২৫টি শেয়ারের দাম।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে ৭ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৫৮ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। তার আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।