বাংলালায়ন ও হুয়াওয়ের মধ্যে নেটওয়ার্ক চুক্তি
ইন্টারনেট সেবাকে আরো গতিশীল ও আধুনিক করতে আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে নেটওয়ার্ক সংক্রান্ত দীর্ঘমেয়াদী একটি চুক্তি সই করেছে বাংলালায়ন।
সোমবার বাংলালায়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মো. শফিকুল ইসলাম এবং হুয়াওয়ে’র চিফ টেকনিক্যাল অফিসার শীজিওজি (কলিন)নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা সম্প্রসারণে এখন থেকে বাংলালায়ন হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করবে।
আর এর ফলে গ্রাহকরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাবেন বলেও বাংলালায়ন দাবি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলালায়ন-এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার এখলাস উদ্দিন আহমেদ, চিফ অফ ওয়াইফাই অ্যান্ড ভাস আজহার এইচ চৌধুরী, চিফ সাপ্লাই চেইন অফিসার বিল্লাল আহমেদসহ প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
