লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয়েছে প্রায় ৭৬৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭৬ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৮৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৫ পয়েন্ট হয়েছে।
লেনদেন দাঁড়িয়েছে ৭৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৮ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৯ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি টাকা।
