ওয়ালটন কারখানায় ইউক্রেইনের রাষ্ট্রদূত
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে ইউক্রেইনের রাষ্ট্রদূত ওলেকসান্দ্রা ডি শেভচেঙ্কো।
বুধবার কারখানা পরিদর্শনকালে সিআইএসভুক্ত দেশগুলোতে ওয়ালটনের পণ্য রপ্তানির সম্ভাবনার কথা জানান তিনি।
কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএস হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহেই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পণ্য রপ্তানির বিষয়টি এগিয়ে নিতে বাংলাদেশ সফর করবেন।
কারখানা পরিদর্শনকালে শেভচেঙ্কোর সঙ্গে ছিলেন ইউক্রেনের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্দুস সালাম, ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল কাদেরসহ অন্যান্যরা।
রাষ্ট্রদূত জানান, তার দেশের মাধ্যমে সিআইএসভুক্ত দেশগুলোতে সহজেই বাংলাদেশি পণ্যের বিশাল বাজার তৈরি হবে। পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য কৌশলের অংশ হিসেবে সিআইএসভুক্ত দেশগুলো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আগ্রহী।
বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় ইউক্রেইনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন শেভচেঙ্কো।
