২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

চাঙাভাবের মধ্যে সপ্তাহের চতুর্থ দিন পার করেছে বাংলাদেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৫ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয়েছে প্রায় ৬৫২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬০ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৩ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৪৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেশি।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫৪টির দাম বেড়েছে, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে এক হাজার ৬৫০ পয়েন্ট হয়েছে।