২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমেছে

ঈদের ছুটির পর সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ৪৯২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা কম।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৮৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন দাঁড়িয়েছে ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট কমে এক হাজার ৬৫১ পয়েন্ট হয়েছে।