রোজায় বিকাশে কেনাকাটায় অর্থ ফেরত
রোজায় সাতটি প্রতিষ্ঠানে কেনাকাটায় মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে নগদ ১৫ শতাংশ অর্থ ফেরত (ক্যাশ-ব্যাক) পাবেন গ্রাহক।
রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আড়ং, ইয়েলো, ক্যাটস আই, ওটু, কে-ক্রাফটস, অঞ্জনস এবং মুনসুন রেইনে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলে এই সুবিধা পাওয়া যাবে।
ঈদের দিন পর্যন্ত এই অফার থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কেনাকাটায় অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না।
পণ্যের মূল্য পরিশোধের পরের কর্মদিবসের মধ্যেই গ্রাহকের বিকাশ ওয়ালেটে ‘ক্যাশ-ব্যাক’ এর টাকা জমা হবে।
বর্তমানে বিভিন্ন দোকানে কেনাকাটা, রেস্টুরেন্ট, হোটেলসহ নানা প্রতিষ্ঠানে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাচ্ছে।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এবং বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
