২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ওয়াল্টনের ‘এক্স থ্রি ব্লেড’ ফোন আসছে

‘এক্স থ্রি ব্লেড’ নামে নতুন একটি স্মার্ট মোবাইল ফোন বাজারে আনবে ওয়ালটন, যেটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ সময় ব্যাটারি ব্যাক আপ সুবিধা সম্বলিত এই ফোনটি ঈদের আগেই বিক্রি শুরু করা হবে।

ফোনটির বাজারমুল্য ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমো এক্স-৩ মোবাইল ফোন সেটটির ফ্রন্ট প্যানেলে দশমিক ৫৫ মিলিমিটার এবং রিয়ার প্যানেলে দশমিক ৪ মিলিমিটার পুরু গরিলা গ্লাস ব্যবহারের ফলে সেটটি ওজনেও অনেক হালকা, ১২৮ গ্রাম।

এক্স-থ্রি’র প্রসেসিং ইউনিটে থাকছে ১ দশমিক ৭ গিগাহার্টজ অক্টোকোর প্রসেসর, ২ গিগাহার্টজ র‌্যাম এবং জিপিইউ মালি ৪৫০ এমপি ফোর। রয়েছে সিঙ্গেল মাইক্রোসিম চেম্বার। থাকছে ২ দশমিক ৪ এবং দুই দশমিক ৫ গিগাহার্টজ গতির ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই, ওটিজি ও ব্লুটুথ ব্যবহারের সুবিধা।

ফোনটির স্টোরেজে আছে ১৬ গিগাবাইট জায়গা। এর অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড কিটকাট ৪.৪.২।

ওয়ালটনের প্রকৌশলী আরিফুল হক রায়হান দাবি করেন, এক্স থ্রিতে আছে ২৪৫০ মিলি অ্যাম্পেয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। কিন্তু অ্যামেলেড ডিসপ্লে হওয়ায় অন্যান্য সেটের ২৮০০ মিলি অ্যাম্পেয়ারের সমান ব্যাটারি সাপোর্ট (চার্জ) পাওয়া যাবে।