২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক নেমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৭ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ১৯২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৫ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ১৯ কোটি টাকায়, যা আগের দিনের প্রায় সমান।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮২ টির দাম বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে এক হাজার ৬০৪ পয়েন্ট হয়েছে।

লেনদেনের হিসাবে সোমবারের শীর্ষ ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট, পেনিনসুলা চিটাগাং লি., অলিম্পিক ও ইউনাইটেড এয়ারওয়েজ।

শেয়ারের দর বৃদ্ধির হিসাবে শীর্ষ ১০টি কোম্পানি হলো- আইএফআইএল ইসলামি মি. ফা-১, স্যালভো কেমিক্যাল, এসিআই জিরো কুপন বন্ড, এএফসি এগ্রো, সেন্ট্রাল ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, ৫ম আইসিবি, অলিম্পিক ইন্ডাঃ, মালেক স্পিনিং ও বিএসসি।

শেয়ারের দর পতনের হিসাবে শীর্ষ ১০টি কোম্পানি হলো- জুট স্পিনার্স, বেক্সিমকো, এফবিএফআইএফ, এআইবিএল ১ম ইসলামি মি. ফা., ফাইন ফুডস, প্রগ্রেসিভ লাইফ ইন্সু., শাইনপুকুর সিরামিকস, লিগেসি ফুট, লিব্রা ইনফিউশনস ও বীচ হ্যাচারী।