২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক বিশেষ অফার

রোজার মাসে গ্রাহকদের বিশেষ সেবা দিতে রাজধানীর একটি হোটেলের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 10:03 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

চুক্তি অনুযায়ী, ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং, প্লাটিনাম ও গোল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা সিক্স সিজন্স হোটেলের ‘ভিন্ন স্বাদ’ রেস্তোরাঁয় রমজান মাস জুড়ে বুফে ডাইনিংয়ে ইফতার ও ডিনার একটি কিনলে একটি ফ্রি পাবেন।

সম্প্র্রতি ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ঢাকার গুলশানের ওই হোটেলটিতে রুম বুকিংয়েও বিশেষ প্যাকেজ ও অন্যান্য সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংক গ্রাহকরা।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং সিক্স সিজন্স হোটেলের জেনারেল ম্যানেজার ও সিইও রিংগো নাথান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।