২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এলো মোবাইল সেট ওকাপিয়া

একসঙ্গে সাড়ে তিন হাজার বিক্রয় কেন্দ্র খুলে বাজারে এলো নতুন মোবাইল হ্যান্ডসেট ওকাপিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:17 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

স্থানীয় প্রতিষ্ঠান ওকায়ামা লিমিটেড চীন থেকে হ্যান্ডসেটগুলো আমদানি করেছে।

গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে, অপেক্ষাকৃত কম দামে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ওকায়ামা লিমিটেডের কর্মকর্তারা।

বৃহস্পতিবার একইসঙ্গে দেশের ৪৭টি স্থানে তিন হাজার ৫০০ আউটলেটে (বিক্রয়কেন্দ্র) উদ্বোধনের মধ্য দিয়ে ওকাপিয়ার যাত্রা শুরু হয়।

একই দিন রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটিতে মোবাইল হ্যান্ডসেট কোম্পানিটির সার্ভিস সেন্টার উদ্বোধন করেন ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাশ এবং ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন।

সুব্রত দাস বলেন, “গ্রাহকদের রুচি ও সামর্থ্য বিবেচনায় নিয়ে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারজাত করা হয়েছে। আশা করি গ্রাহকদের পছন্দ হবে এটি।”

তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে অপেক্ষাকৃত কম দামে মানসম্মত হ্যান্ডসেট গ্রাহকদের হাতে তুলে দিতেই আমরা ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারে এনিছি।”

কর্মকর্তারা জানান, বর্তমানে আটটি বিশেষ মডেলের সেট বাজারে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন এক হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন এবং ফিচার ফোনসেটগুলো কিনতে পারবেন গ্রাহকরা।