পেঁয়াজের দাম বাড়িয়েছে ভারত
অভ্যন্তরীণ বাজারে সঙ্কট এড়াতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত।
বুধবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য নিয়ন্ত্রিত রাখতে পেঁয়াজের রপ্তানিমূল্য ৬৭ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন করে নির্ধারিত মূল্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে কমপক্ষে ৫০০ ডলার গুনতে হবে। গত ১৭ জুন সরকার নির্ধারিত রপ্তানি মূল্য তিনশ’ ডলার ঠিক করা হয়েছিল।
দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়াকেও পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর আরেকটি কারণ বলে ইঙ্গিত করেন বাণিজ্যমন্ত্রী অরুণ জেটলি।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আগামী বাজেট ঘোষণার আগে অব্যাহত মুদ্রাস্ফীতি সরকারে জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের চাহিদা রয়েছে ১৫ মিলিয়ন টন। দেশিয় চাহিদা মিটিয়েও দেড় মিলিয়ন টন পেয়াজ রপ্তানি করে থাকে তারা।
তবে বর্তমান চাহিদার আলোকে রপ্তানি আরো বেড়ে গেলে ভারতে পেয়াজের সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
