‘বিক্রয়ে’ বিজ্ঞাপন দিলে ইফতার
বিজ্ঞাপনদাতাদের উৎসাহ দিতে প্রতিযোগিতা আয়োজন করেছে অনলাইনভিত্তিক মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, এতে বিজয়ীরা পাবেন একজন বন্ধুসহ নান্দোস রেস্তোরাঁয় ইফতারির সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে হলে বিক্রয় ডটকমের নিয়ম অনুযায়ী বিনামূল্যে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন দিতে হবে।
বিজ্ঞাপনটি সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি ইত্যাদি ব্যক্তিগত আইটেমের হতে হবে। এরপর পণ্যের সঠিক ছবি পোস্ট করাসহ বিক্রয় ডটকমের ফেসবুক ফ্যানপেইজে লাইক দিতে হবে।
অন্য কোনো বিজ্ঞাপনের অনুলিপি হলে তা প্রতিযোগিতার বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের জন্য ০১৯১৪২১১৭৯০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিক্রয় ডটকমের বিক্রয় ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, “পুরো রমজান মাসজুড়েই এই অফার চালু থাকবে। এর মাধ্যমে মাধ্যমে আমরা সবাইকে বিক্রয় ডটকমে তাদের পণ্য বিক্রি করতে উৎসাহ দেয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের মধ্যে প্রতিদিন একজনকে বন্ধুসহ ইফতার করার সুযোগ দিচ্ছি।”
আগামী ১৮ জুলাই পর্যন্ত বিজ্ঞাপনদাতাদের জন্য এই সুযোগ থাকছে বলে জানান তিনি।
