২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমজিএসসি ও সান হেলথ কেয়ার ফাউন্ডেশনের চুক্তি

যুক্তরাষ্ট্রের ডিউক মেডিসিন গ্লোবাল সার্পোট কর্পোরেশন (ডিএমজিএসসি) এর সঙ্গে সহযোগিতামূলক চুক্তি করেছে সান হেলথ কেয়ার ফাউন্ডেশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 09:07 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

সান হেলথ কেয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশে অ্যাকাডেমিক হেলথ কেয়ার সিস্টেম উন্নয়নে ডিএমজিএসসি, সান হেলথ কেয়ার ফাউন্ডেশনকে পরামর্শমূলক সেবা দেবে।

গত ৯ জুন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডুরহামে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

ডিএমজিএসসির বোর্ড অব ডিরেক্টর ডা. মাইকেল মার্সন ও সান হেলথ কেয়ার ফাউন্ডেশন এর সিইও এবং প্রাণ-আরএফএল গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আমজাদ খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।