২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৫ পয়েন্ট হয়েছে।

এইদিন হাতবদল হয়েছে প্রায় ৩০৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৮ পয়েন্ট হয়েছে।

লেনদেন ৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫২ টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে এক হাজার ৬১৭পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ৮১ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৮৭ কোটি টাকার শেয়ার ।

গত সপ্তাহ ৮০ পয়েন্ট সার্বিক সূচক কমে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি টাকার শেয়ার ।