২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ব্যাংক খোলা

করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবার তফসিলি ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:45 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

বুধবার বিকেলে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থে জুন’২০১৪ মাসে জমাকৃত পে-অর্ডার/চেকসমূহ ৩০ জুনের মধ্যে নগদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৮ জুন শনিবার খোলা থাকবে।

৩০ জুন বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের শেষ দিন। ১ জুলাই থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থবছর।