পুঁজিবাজারে বেড়েছে লেনদেন ও সূচক
সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৪ পয়েন্ট হয়েছে।
এইদিন হাতবদল হয়েছে প্রায় ৩৩৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৭ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৩ পয়েন্ট হয়েছে। লেনদেন ২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেশি।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২০০টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৯পয়েন্ট হয়েছে।
