২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স সেবায় ব্র্যাক ব্যাংকের পুরস্কার লাভ

স্বজনদের কাছে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও নিরাপদে পৌঁছে দেয়ার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 06:58 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

সম্প্রতি ওয়েস্টার্ন ইউনিয়নের ‘বেস্ট লোকেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংকের নরসিংদীর মনোহরদী শাখা।

ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর জনাব বিজয়রাজ পদুভালের কাছ থেকে ব্র্যাক ব্যাংক-এর হেড অফ সেলস, রেমিটেন্স ও পে-রোল মামুর আহমেদ ওই পুরস্কার নেন।

ব্যাংকের ৭০০-এর  বেশি ডেলিভারি পয়েন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও রেমিটেন্স সেবা পাচ্ছে।

বিস্তৃত এ নেটওয়ার্কের স্বীকৃতিস্বরূপ ওয়েস্টার্ন ইউনিয়নের পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক।