রবি, ইউটকো ও ফাইবার অ্যাট হোমের চুক্তি
গ্রাহকদের উন্নতমানের থ্রিজি সেবা দেয়ার জন্য অবকাঠামোগত সুবিধা প্রদান করার লক্ষ্যে ইডটকো বাংলাদেশ, রবি আজিয়াটা লিমিটেড ও ফাইবার অ্যাট হোমে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার এ চুক্তিটি সই করেন রবি আজিয়াটা লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর সুপুন বীরাসিংহে, ইডটকো বাংলাদেশের সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকী এবং ফাইবার অ্যাট হোমের ম্যানেজিং ডিরেক্টর মঈনুল হক সিদ্দিকি।
