২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ব্যাংক সময়

রোজার মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারটি দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকগুলো খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।

মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা যোহরের নামাজের বিরতি থাকবে। তবে সমন্বয় করে লেনদেন পরিচালনা করতে হবে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পুরনো খবর:

রোজায় পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা