২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় পুঁজিবাজারে লেনদেন ৩ ঘণ্টা

রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

এছাড়া ডিএসই কার্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বর্তমান সময়সূচি ধরে চলবে বলে জানানো হয়েছে।

বর্তমানে ডিএসই কার্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৮ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ২৯৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৪৭ পয়েন্ট হয়েছে। লেনদেন  ২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে,যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেশি।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১১পয়েন্ট হয়েছে।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হল- গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এসিআই, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, সাউথইস্ট ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- এআইবিএল ১ম ইসলামী মি. ফা., কাশেম ড্রাইসেল, স্ট্যান্ডার্ড ব্যাংক, গোল্ডেন সন, প্রগতি ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, পাওয়ারগ্রীড, গ্রামীণ ১, স্ট্যান্ডার্ড সিরামিকস ও বেক্সিমকো।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- ৩য় আইসিবি, আল-হাজ্বটেক্স, লিব্রা ইনফিউশনস, ওয়াটা কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, লিন্ডে বিডি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।