বাংলাদেশ থেকে ওষুধ কিনবে শ্রীলঙ্কা
ভারতীয় ওষুধের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল শ্রীলঙ্কা এখন বাংলাদেশ থেকে ফার্মাসিউটিকেল পণ্য আমদানি করতে চায়।
সোমবার শ্রীলঙ্কার সফররত স্বাস্থ্যমন্ত্রী মৈথ্রিপালা সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার কার্যালয়ে এবিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।
“এটা পুরোপুরি সরকারি পর্যায়ের একটা প্রক্রিয়া হবে। এই রপ্তানি পর্যবেক্ষণের জন্য আমরা শিগগিরই একটা কমিটি গঠন করব।”
ওই কমিটিতে উভয় দেশের প্রতিনিধিরা থাকবেন বলে জানান নাসিম।
