গ্রামীণফোনের নির্ভয় লাইফের গ্রাহক ১০ লাখ
গ্রামীণফোনের গ্রাহকদের জন্য বিনামূল্যের জীবন বীমা ‘নির্ভয় লাইফ’ বেছে নিয়েছেন ১০ লাখের বেশি গ্রাহক।
বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৩ সালের জুনে চালু করা ‘নির্ভয় লাইফ’ সেবার আওতায় প্রতি মাসে মোবাইল ফোন ব্যবহারের ভিত্তিতে গ্রামীণফোনের গ্রাহকদের বিনামূল্যে জীবন বীমা সুবিধা দেয়া হয়।
নির্ভয় লাইফ সহজ নিবন্ধন এবং ঝামেলাহীন দাবী নিষ্পত্তির ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
মাসিক মোবাইল ফোন ব্যবহারের উপর ভিত্তি করে গ্রাহকরা পরবর্তী মাসেই ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুবিধা পেতে পারেন।
এ পর্যন্ত গ্রামীণফোন ২০ লাখ টাকার ৫২টি দাবি নিষ্পন্ন করেছে। সব দাবি সাত দিনের মধ্যেই নিষ্পন্ন করা হয়। অনেক ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই দাবি নিষ্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন।
