২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরপি নিয়ে মালয়েশিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে মালয়েশিয়ান প্রতিষ্ঠান আইরিস কর্পোরেশন বেরহাডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকারের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 02:32 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার পাসপোর্ট অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সপ্তাহে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয় বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এমআরপি দিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং পাসপোর্ট বিতরণের কাজ করবে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বারহাড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, "এই চুক্তির ফলে আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা আরো সহজে, দ্রুততম সময়ের মধ্যে ঝামেলামুক্ত উপায়ে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন। এটি একটি মাইলফলক।"

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইরিশ কর্পোরেশন বারহাড -এর ব্যবস্থাপনা পরিচালক দাতো হামদান আবাদি, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল মাবুদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

চুক্তি স্বাক্ষর শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।