সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৯ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৩১৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ২৯১ পয়েন্ট হয়েছে। লেনদেন ২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬৩টির দাম বেড়েছে, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৩ পয়েন্ট কমে এক হাজার ৬১৮পয়েন্ট হয়েছে।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএল বিডি, পেনিনসুলা, এবি ব্যাংক, মিথুন নিটিং ও আল-হাজ্বটেক্স ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, কোহিনুর কেমিক্যাল, বিএসআরএম স্টিল, সাউথ-ইস্ট ব্যাংক, দ্বিতীয় আইসবি, দেশবন্ধু পলিমার ও মেঘনা সিমেন্ট।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সন্ধানী ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক্স, প্রোগ্রেসিভ লাইফ, ওয়াটা কেমিক্যাল, লীগাসি ফুট, শাইনপুকুর সিরামিক, এফবিএফআইএফ, আল-হাজ্বটেক্স ও এআইবিএল ফাস্ট আইএমএফ।
