লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৪৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬২ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৩১৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৫ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১০১ পয়েন্ট কমে ৮ হাজার ৩১০ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কমে ২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৪৭টির দাম বেড়েছে, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে এক হাজার ৬১৮পয়েন্ট হয়েছে।
