ব্যাংকের ফরম বাংলায়
ব্যাংকগুলোকে এখন থেকে হিসাব খোলাসহ গ্রাহকদের প্রয়োজনীয় সব ধরনের ফরম বাংলায়ও মুদ্রণ করতে হবে।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
‘গ্রাহক সংশ্লিষ্ট সকল ফরম ইংরেজীর পাশাপাশি বাংলায় মুদ্রণ’ শীর্ষক সার্কুলারে
বলা হয়েছে, এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খোলাসহ গ্রাহক সংশ্লিষ্ট সকল ফরম ও গাইডলাইন ইংরেজীর পাশাপাশি বাংলায় মুদ্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
“এ নির্দেশনা চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পরিপালন করতে হবে।”
