২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় চালু হয়নি আমদানি-রপ্তানি

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:29 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও গত তিন দিনের আটকে থাকা পণ্য সোমবার গ্রহণ করেছে ভারতীয় আমদানিকারকরা।

আগরতলা বন্দরে ট্রাক পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা করার প্রতিবাদে রোববার সকাল থেকে টানা ধর্মঘটের ডাক দেয় আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।

রোববার রাতে সংগঠনটির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের বৈঠক ফলপ্রসু না হওয়ায় ধর্মঘট অব্যাহত আছে।

ভারতীয় সংগঠনটির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে আখাউড়া বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ট্রাক পার্কিংয়ের জটিলতা অবসান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।