চট্টগ্রামে বাংলালিংকের কল সেন্টার
বন্দরনগরী চট্টগ্রামে নতুন কল সেন্টারের উদ্বোধন করেছে বাংলালিংক।
মঙ্গলবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, চট্টগ্রামের মুজিব রোডের আইআইইউসি টাওয়ার নতুন ওই কলসেন্টারটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আহমাদ ওয়াই. হালিম; চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমাদ; এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর রিভেরা হো রাঠোর এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
