২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 04:15 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৯ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৩৯২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৪২৬ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮৪ কোটি টাকা কমে ২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট কমে এক হাজার ৬২৫ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ শেষে ৪৬ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা।

আগের সপ্তাহে সার্বিক সূচক কমে ৩৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি টাকা।