সিএসইতে লেনদেন বেড়েছে ৩০০ শতাংশ
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১০৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয় যা আগের দিনের চেয়ে ৮২ কোটি টাকা বা ৩০০ শতাংশ বেশি এবং আগের দিনের লেনদেনের তুলনায় প্রায় চার গুণ ।
রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ২৬ কোটি টাকা ।
দিন শেষে সিএসই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৮৭ পয়েন্ট হয়।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৭ পয়েন্টে হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৪৩২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৮ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহ শেষে ৪৬ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা।
আগের সপ্তাহে সার্বিক সূচক কমে ৩৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি টাকা।
