ওয়ালটন মোবাইল স্মার্টজোন ফকিরাপুলে
রাজধানীর ফকিরাপুলে উদ্বোধন হলো ওয়ালটন মোবাইল স্মার্টজোন।
রোববার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওয়ালটনের সব ধরনের স্মার্টফোন এখানে পাওয়া যাবে।
মুন্সিগঞ্জ ইলেকট্রনিক্সের এই শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর।
