সপ্তাহের শুরুতে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৯ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয় প্রায় ৩৭৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৩ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৮ পয়েন্ট হয়েছে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি টাকা বেড়ে ২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২৬ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহ শেষে ৪৬ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা।
আগের সপ্তাহে সার্বিক সূচক কমে ৩৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি টাকা।
