২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গোপীবাগে স্বপ্নের ৪৬তম আউটলেট

সুপার স্টোর রিটেইল চেইন ‘স্বপ্ন’ এর নতুন আউটলেট হয়েছে ঢাকার মতিঝিল সংলগ্ন গোপীবাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:18 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম এই আউটলেটটি উদ্বোধন করেন এসিআই লজিস্টিক্স লিমিটেড এর চিফ অব অপারেশন্স আবু নাছের।

গোপীবাগের এ আউটলেট উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক্স এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, এক্সপোর্ট, কর্পোরেট অ্যান্ড কোম্পানি গুডস সোহেল তানভির খান, হেড অব  সাপ্লাই চেইন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট সাইফুল আলম এবং হেড অফ রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন সামসুদ্দোহা শিমুল।